বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

By Meherpur News

March 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন তাদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধান নিশ্চিত করতেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।