অন্যান্য

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 14, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবন্দ,প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ অংশ নেয়।

আজ ১৪ জুন সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ,সদর উপজেলা চেয়ারম্যান মো: আলাউর্দ্দীন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা ইয়াসমিন প্রমূখ।

সভায় জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আরোও ভালভাবে কাজ করার তাগিদ দেয়া হয।