অন্যান্য

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে আবাসন প্রকল্প বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 08, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৮ আগস্ট:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা  আবাসন প্রকল্প বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। সভায় আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ৮ আগস্ট রোববার সকালে মেহেরপুরের জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা  আবাসন প্রকল্প বিষয়ক মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারি কমিশনার নাজিয়া ইসলাম।