বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ: “ ছাত্র-শিক্ষক জনতা, এসো গড়ি দূর্যোগ সচেতনতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারাদেশের ন্যায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস/১২ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিলো,বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা। বুহস্পতিবার  অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোমিন, গাংনী ঊপজেলার নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, ব্র্যাকের প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ। এর আগে সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নেতৃত্বে র‌্যালীটি শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্ল­া, উপজেলা নিবার্হী অফিসার শাহ মোমিন , এন ডি সি মামুনুর রহমান উপস্থিত ছিলেন।