বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিবিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, হেমায়েত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ , মুজিবনগর উপজেলা ভাইসচেয়ারম্যান কামরুল হাসান চাদু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোঃ আশকার আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়ার উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।