মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বিকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনেজেলা প্রশাসক দেলওয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেলপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে মেহেরপুরর জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ মোড়ল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, ৩৫ বিজিবি’র কমান্ডার লেঃ কর্ণেল হামিদুন্নবী (পিএসসি) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম শফি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, কামরুল হাসান চাঁদু, সেলিনা মমতাজ কাকুলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।