বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা,জনপ্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি,সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশকার আলী,ভাষা সৈনিক ইসমাইল হোসেন এবং জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নেতা আব্দুল মান্নান ছোট প্রমূখ।