বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: মেহেরপুর জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। আজ বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন। আলোচনায়  অংশ নেয়,মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ,পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু সহ সরকারি কর্মকর্তাগণ। সভায় সর্বসম্মতিক্রমে সকল ঈদগাহ মাঠ সজ্জাকরণ এবং আইনশৃংখলা বাহিনী মোতায়ানের সিদ্ধান্ত গৃহিত হয়।