বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের প্রশাসনের ৩ কর্মচারীর বিদায়

By মেহেরপুর নিউজ

March 14, 2016

মেহেরপুর নিউজ,১৪ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের কর্মচারীদের উদ্যোগে জেলা প্রশাসনের অফিস সহকারী আনিছুর রহমান, বেল্লাল হোসেন ও কর্মচারী গৌরি চন্দ্র ভুইয়া চাকরী থেকে অবসর গ্রহন করায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। বক্তব্য রাখেন আব্দুর রহমান, উমর আলী, জয়নুদ্দিন, আফতাব আলী খান প্রমুখ।