মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কৃষি প্রনোদনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, জেলা মৎস কর্মকর্তা শেখ মোহাম্মদ মেসবাহুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।