বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরেশীতার্থদের হাতে কম্বল তুলে দেন।প্রচন্ড শীতের মাঝে শীতবস্ত্র হাতে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম উপস্থিত ছিলেন।