টপ নিউজ

মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের জনসচেতনতা মূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

June 17, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে  গণসচেতনতা  প্রচারণা ও চলমান বিধিনিষেধে কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সচেতনতামূলক অভিযান চালানো শুরু হয়। মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালান হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অন্যান্য সড়ক গুলোতেও অভিযান চালানো হয়।

এসময় চলমান বিধিনিষেধে সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সকলকে আহবান জানান এবং সেই সাথে সন্ধ্যা ৬ টার পর  সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও অযাথা বাড়ির বাইরে না আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

জনসচেতনতা মূলক প্রচারণায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মমিন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এবং সদর থানার ওসি শাহদারা খান সাধারণ মানুষের  মাস্ক ব্যবহার ও মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।