মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে সৌন্দর্য বর্ধন কার্যক্রম ‘করবি’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে নামফলক উন্মোচনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নামফলক উন্মোচন করে ‘করবি’ সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও আবির আনসারী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, টিটিসির অধ্যক্ষ প্রফেসর ড. শামীম হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাসার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।