বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বহু খাতভিত্তিক অসংক্রামক রোগ ও সমন্বয় কমিটি সভা

By মেহেরপুর নিউজ

November 11, 2019

মেহেরপুর নিউজ:

জেলা বহু খাতভিত্তিক অসংক্রামক রোগ (নিয়ন্ত্রণ) ও সমন্বয় কমিটির উদ্যোগে সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বহু খাতভিত্তিক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও সমন্বয় কমিটির জেলা ভিত্তিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এম এম এম সি সি ডাক্তার মশিউর রহমান। পরিচিত সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হাসিবুল আলম, জেলা পরিবার পরিকল্পনা পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্ত, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।