মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা বাজার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাজার উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।