রাজনীতি

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর: সারাদেশ ব্যাপী গ্রেফতার,নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ সোমবার মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোব মিছিল জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।