বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওয়াল বিশ্বাস গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

February 14, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত আওয়াল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামন্দী শহরের বাসিন্দা।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । বামন্দী পুলিশ ক্যাম্পের একটিদল অভিযান চালিয়ে আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করে। বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইসরাফিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,নাশকতার লক্ষে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে বামন্দী শহরের একটি মাদ্রাসায় বিএনপির নেতাকর্মী গােপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে পুলিশের একটিদল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ককটেল বিস্ফােরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অবিস্ফােরিত ৫টি ককটেল,২টি রাম দা ও বেশ কয়েকটি লাঠিসােটা উদ্ধার করা হয়।

এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় ১৮ জনসহ অজ্ঞাত আরাে ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসাবে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।