বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ এর স্মরণে স্মরণ সভা

By মেহেরপুর নিউজ

October 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা বি এম এ এর সাবেক সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বি এম এ এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এম এ বাশারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন।

বক্তব্য রাখেন বি এম এ এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকী, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাঃ রফিকুল ইসলাম, আর এম ও ডাঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমূখ।