বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিস ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে নামফলক উম্মোচন করে জেলা বীজ প্রত্যয়ন অফিস ভবন এর উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নামফলক উম্মোচন করে জেলা বীজ প্রত্যয়ন অফিস ভবন এর উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক লিনকন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।