মেহেরপুর নিউজ,০২ মার্চ: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টায় মেহেরপুর নতুন বাসটার্মিনালে ভোটগ্রহন শুরু হয। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩ হাজার ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা ১৯টি পদে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ভোট দান করবেন। এর বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৮ জন ।
নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে ও আশেপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে আহসান হাবিব সোনা, অনন্ত কুমার, কার্যকরী সভাপতি পদে ইলিয়াস হোসেন, আফসারুল হাসান, সৈয়দ সোহেল,সহসভাপতি পদে আব্দুর রহমান হোঙ্গল, মিজানুর রহমান, মাহবুব এলাহি, সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মতিয়ার রহমান. যুগ্ম সম্পাদক পদে আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক, সহসম্পাদক পদে ফারুক হোসেন, সাজিদুর রহমান, এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান, রমেজ উদ্দিন, শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক পদে নাজাত আলী, শাহিন আলী, শ্রমিক কল্যান সম্পাদক পদে শারাফত আলী, মিজানুর রহমান, চাঁদ আলী, মহিন শেখ, কোষাধাক্ষ পদে মনিরুল ইসলাম, জান মহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে সোহরাভ হোসেন, মাহবুবুর রহমান, রেজাউল হক, লাইন সম্পাদক পদে মনিরুজ্জামান, শেরেগুল, সোহেল রানা, প্রচার সম্পাদক পদে সেন্টু মিয়া, ফিরোজ আলী, নয়ন, সুমন, কার্যকরী সদস্য পদে আনারুল ইসলাম, নুরুল ইসলাম, বাচ্চু, ইয়ারুল ইসলাম, তুহিন আলী, আতিয়ার রহমান, আন্নাস আলী, শামিম, রাশিদুল ও রমজান আলী প্রতিদ্বন্দীতা করছেন।