বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মডেল ফারিয়ার নির্বাচন সম্পন্ন, সভাপতি শিবলী সাদ শিমুল

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মডেল ফারিয়ার ২০২৬-২০২৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. শিবলী সাদ শিমুল সভাপতি, মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক, মো. মাহমুদ হাসান সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে মেহেরপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

১১ সদস্য বিশিষ্ট জেলা মডেল ফারিয়ার কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।