মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে শান্তি মিছিলটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে শহীদমশামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। শান্তি মিছিলে অন্যদের মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা মান্নান, ছফুরা খাতুনসহ বিপুল পরিমাণ মহিলা অংশগ্রহণ করেন।