বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

November 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত মহিলা সমিতির মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার ২৪ টি সমিতির মাঝে চেক বিতরণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ এর উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।