বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা নির্বাচনের লক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

December 03, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০১৯ সালের জন্য জয়িতা নির্বাচনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফজলে রাব্বি, সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, তাজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমূখ।