বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

December 18, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ব্যবসায়ী আটক। পরে ভ্রাম্যমাণ আদালতে হাসানুল নামের এক গাঁজা ব্যবসায়ীর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের জেল দেয়া হয়েছে দেওয়া হয়েছে।

বুধবার বিকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গনি এ রাই দেন। সাজাপ্রাপ্ত আসানুল মোনাখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে।

এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে গাজাসহ আটক করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড ৫ শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।