টপ নিউজ

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাগণ হামলার শিকার

By মেহেরপুর নিউজ

July 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাগণ। হামলাকারী আজিম রাজা কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মালোপাড়ায় ঘটনা ঘটে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ্জালাল জানান গোপন সূত্রে খবর পেয়ে আমার নেতৃত্বে আমার অফিসের কর্মকর্তারা শহরের মালোপাড়ায় জনৈক জাহিদের বাড়িতে অভিযান চালায়।

অভিযান শেষ করে ফেরার পথে প্রতিবেশী মাসুদের ছেলে আজিম রাজা হঠাৎ করে আমাদের উপর আক্রমণ চালায়। এসময় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এ এসআই খসরু আল মামুন ও সাইদুর রহমানসহ আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ কারণে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।