টপ নিউজ

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাঁজাসহ ১ ব্যক্তি আটক

By মেহেরপুর নিউজ

April 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ সেন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে সেন্টু কে গ্রেফতার করা হয়। সেন্টু কুলবাড়িয়া গ্রামের কালু শেখের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রাতে কুলবাড়িয়া গ্রামের অভিযান চালায়। এসময় সেন্টুকে গ্রেফপ্তার করার পর তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় সেন্টুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর এদিকে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আরোও একটি অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গাংনী উপজেলার গাজীপুর রিফুজি পাড়ায় এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে কাজিপুর গ্রামের রাফাত আলীর ছেলে কিসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগমনীর টের পেয়ে কেসমত আলী পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।