বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

June 08, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শরিয়তউল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান, সরকারি গণগ্রন্থাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।