মেহেরপুর নিউজ, ০৮ এপ্রিলঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলামানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্যে রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুরাদ আলী, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিজ নাহিদা আখতার, জেল সুপার কামরুজ্জামান, ডাঃ অলোক কুমার দাস, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমূখ।