বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলতাফের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

May 05, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার আলতাফ হোসেন (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর। চাঁদপুর গ্রামের বাসিন্দা।

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে তাকে ঢাকায় নেয়ার পথে মারা যান। এর আগে তিনি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের নিজ বাসভবনে হৃদরােগে আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল।

মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন। এদিকে,বীর মুক্তিযােদ্ধা আলতাফ হোসেনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।