বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপে­ক্স ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপে­ক্স ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা  করা হয়েছে। সোমবার মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন।

এসময় সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সাংগাঠনিক কমান্ডার আব্দুর রশিদ, অর্থ বিষয়ক কমান্ডার তৌফিক-ই-এলাহী, ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, ঠিকাদার জাকির হোসেন খান মিন্টু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।