মেহেরপুর নিউজ:
কুষ্টিয়ার দৌলতপুর হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী এবং মাদক ব্যবসায়ী তপন চৌধুরীর নেতৃত্বে বিশ্ব ইসলামের আর্দশের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবারে রেসালাতে মোজাদ্দেদিয়া চরদিয়া পাক দরবার কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়ায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মুরুব্বি তাহাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শহর মুরুব্বি মিজানুর রহমান, মিজান,সেন্টু রহমান, সিদ্দিক আলী প্রমূখ বক্তব্য রাখেন।