সর্বশেষ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকট মারুফ আহমেদ বিজন বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে আহসান হাবিব সোনা (চেয়ার) ১হাজার ৪’শ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী আবু বক্কর সিদ্দিক (ছাতা) ৬’শ ৬৯ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে আব্দুল হান্নান (বাস) ১হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতমপ্রতিদ্বন্দী মতিয়ার রহমান (ডাব) ভোট পেয়েছেন ৯’শ ৬২। এছাড়া কার্যকরী সভাপতি পদে নজরুল ইসলাম নজু (উড়োজাহাজ),সহ-সভাপতি পদে আব্দুর রহমান হোঙ্গল (গরুর গাড়ি),যুগ্ন সম্পাদক পদে আমিরুল ইসলাম (তলোয়াড়), সহ সাধারন সম্পাদক পদে ফারুক হোসেন (মোরগ),সাংগাঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন (সেলাই রেঞ্জ), শ্রমিক কল্যান সম্পাদক পদে শাহিন আলম (হাতি), কোষাধ্যাক্ষ পদে মনিরুল ইসলাম (কাপ পিরিচ), প্রচার সম্পাদক পদে মাহাবুব হোসেন রিপন (হরিন),লাইন সম্পাদক পদে সাজেদুর রহমান সাজু (গাভী),কার্যকরী সদস্য পদে মো: তুহিন (কোদাল), আন্নাছ আলী (বই) এবং রেজাউল হক (কবুতর) মার্কা প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য,১৪ টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।