মেহেরপুর নিউজ, ২৭ মার্চ: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
রবিবার সন্ধায় মোটর শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে প্রধান নির্বাাচন কমিশনার অ্যাড. মারুফ আহামেদ বিজন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় সহকারী নিবার্চন কমিশনার অ্যাড. ইয়ারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
শপথ কারীরা হলেন কার্যকারী সভাপতি আফসারুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহমান হোঙ্গাল, মাহাবুব এলাহী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এরশাদ আলী, সহ-সাংগঠানিক সম্পাদক নাজাত আলী, কেষাধাক্ষ মনিরুল ইসলাম, শ্রমিক কল্যান সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, ক্রীড়া সম্পাদক রেজাউল হক, লাইন সম্পাদক মনিরুজ্জামান, সহ-লাইন সম্পাদক সেরেগুল ইসলাম, প্রচার সম্পাদক সেন্টু শেখ, কার্যকারী সদস্য ইয়ারুল ইসলাম, নরুল ইসলাম ডাকু, আনারুল ইসলাম ও আন্নাস আলী।
এদিকে নবনির্বাচিত সভাপতি আহসান হাবিব সোনা ও সাংগঠানিক সম্পাদক রমেজ উদ্দিন বাইিরে অবস্থান করার তাদের শফথ অনুষ্ঠিত হয়নি। শপথ গ্রহনের পর তাদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।