বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

By মেহেরপুর নিউজ

April 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ সদস্য’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামরুল হাসান শপথ বাক্য পাঠ করান । সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব এলাহী, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, সহ-সম্পাদক এরশাদ আলী, কোষাধ্যক্ষ মিন্টু, প্রচার সম্পাদক মোহাম্মদ সেন্টু, লাইন সম্পাদক মুন্না, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বকুল শেখ, শ্রমিক কল্যাণ সম্পাদক রেজাউল হক, এবং নির্বাহী সদস্য শরিফুল ইসলাম ,বাচ্চুমিয়া ও আনারুল ইসলাম শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ।