বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ।। ভোটারের চুড়ান্ত তালিকা প্রকাশ

By মেহেরপুর নিউজ

February 19, 2013

মেহেরপুর নিউজ ২৩ ডট কম,১৯ ফেব্রুয়ারী:

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ।

এ উপলক্ষে আজ সন্ধ্যায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।  ২হাজার ৬’শ ৮২ জন ভোটারের চুড়ান্ত তালিকা অনুমোদন করেছে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সহকারী নাসিম মেহেরপুর নিউজকে জানান,মোটর শ্রমিক ইউনিয়নের মোট সদস্য হচ্ছে ২ হাজার ৭’শ ৪০ জন। এর  আগে ২ হাজার ৬‘শ  ৭৬ জনের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।  বাছাই শেষে আজ ২ হাজার ৬’শ ৮২ জন ভোটারের  চুড়ান্ত  তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন জানান,তফশিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারী  মনোনয়ন পত্র জমাদান ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।২২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে। ২ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী সোমবার রাতে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন  তফশিল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।