রাজনীতি

মেহেরপুর জেলা যুবদলের এক বিশেষ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট:

মেহেরপুর জেলা যুবদলের উদ্যেগে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কে সফল করার লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা,পৌর,থানা পর্যায়ের যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজ ২৩ আগস্ট সোমবার মেহেরপুর জেলা যুবদলের উদ্যেগে শহরের রোসপ্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মুরাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক  প্রভাষক ফয়েজ মোহাম্মদ,জহিফুল ইসলাম বড় বাবু , বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, আনছারুল হক কাটু প্রমুখ । সভায় ২৩ আগস্ট জেলা পর্যায়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।