বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবদল ও ছাত্রদলের মাস্ক ও সাবান বিতরণ

By মেহেরপুর নিউজ

April 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার লক্ষ্যে সর্ব সাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলের দিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি করেন তারা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক রাজন, সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা লিমন, জিতু, বাপন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, ছাত্রদল নেতা ইয়াসিন, স্বপন প্রমুখ।