বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়রের ঈদ উপহার প্রদান

By মেহেরপুর নিউজ

May 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর জেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদকদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মেহেরপুর জেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় জেলা যুবলীগের সদস্য ইয়াউনুস আলী, সাজেদুর রহমান সাজুসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।