মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকালে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় “প্রিয় নেত্রী তোমার উচ্চারিত প্রতিশ্রুতি “মুজিবনগর আমার। মুজিবনগর নিয়ে ভাববো আমিই ” স্লোগানকে সামনে রেখে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম,পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ইউপি সদস্য আক্তার হোসেন,যুবলীগ নেতা মাহবুব ডালিম, শহিদুজ্জামান সুইট, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, ছাত্রলীগ নেতা শোভন সরকার, বিপ্লব হোসেন প্রমূখ।
এছাড়াও আনন্দ মিছিলে অন্যদের মধ্যে যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, উজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা সহ আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।