মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার মেহেরপুর পৌর এলাকার স্যানিটারী ল্যান্ডফিল ও ডাম্পিং প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে সেখানে বেশ কিছু গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম প্রমূখ উপস্থিত ছিলেন।