বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবলীগের মহান বিজয় দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয় । শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় অন্যদের মধ্যে যুবলীগের যুগ্ম শহিদুল ইসলাম পেরেশান সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।