বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিদুলের বিজয় দিবস উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ: 

বর্ণাঢ্য র‌্যালী, পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল-এর উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল-এর উদ্যোগে র‍্যালি বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল-এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুবলীগের নেতা মিজানুর রহমান হিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।