রাজনীতি

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নিশান সাবেরের পদত্যাগ

By মেহেরপুর নিউজ

July 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই: পারিবারিক কারন দেখিয়ে  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন নিশান সাবের। আজ  সোমবার রাত ৮ টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনের হাতে এ পদত্যাগ পত্র তুলে দেন।

এছাড়া পদত্যাগ পত্রের অনুলিপি তিনি মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি,সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং মেহেরপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের কাছে পৌছে দেন। পদত্যাগ পত্রে নিশান সাবের জানান, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মেহেরপুর জেলা যুবলীগের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আরো জানান,৩০ জুন রাত তার মায়ের কয়টি প্রশ্নের উত্তর দিতে না পারার কারন দেখিয়ে উক্ত পদে থাকা যোগ্যতা হারিয়েছেন বলে তিনি তার পদত্যাগ পত্রে উলে­খ করেন।