টপ নিউজ

মেহেরপুর জেলা যুবলীগের ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু জন্মদিন পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ১০০ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

বুধবার সকালের দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে ১০০ পাউন্ড কেক কেটে জন্মদিন পালন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান,ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল রেজা, জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, সাজাদুর রহমান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।