বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

December 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ।