মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে কম্পিউটার, আইসিটি, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,প্রশিক্ষণার্থী একে আজাদ সাগর। পরে সেখানে প্রশিক্ষিত যুবকদের মাঝে দিনের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৪০ জন যুবকের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।