বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 07, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বেকার যুবকদের ১০ দিনব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।