রাজনীতি

মেহেরপুর জেলা যুব সংহতীর জরুরী সভা

By মেহেরপুর নিউজ

November 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর:

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা জাতীয় পার্টির পক্ষে মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতীর সভাপতি আব্দুল হাদির নাম ঘোষনা করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতীর অফিসে এক জরুরী সভায় মেহেরপুর ১ আসনে মনোনয়ন প্রার্থী হিসেবে আব্দুল হাদিকে পরিচয় করিয়ে দেয়া হয়। মেহেরপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো: মোজাম্মেল হক আব্দুল হাদির নাম ঘোষনা করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা জাতীয় যুব সংহতীর সাধারন সম্পাদক সুমন পারভেজ,যুবসংহতীর নেতা মিয়ারুল ইসলাম,হুমাযুন আহমেদ,হাসান আলী প্রমুখ। রোববার আব্দুল হাদি মনোনয়ন পত্র সংগ্রহ করতে ঢাকার উদ্যোশে রওয়ানা করবেন।