মেহেরপুর নিউজ:
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালীর আয়োজন করা হয় । সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়ন কার্যালয় সামনে থেকে র্যালীটি বের করা হয় ।
মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নুরনবী, কোষাধ্যক্ষ সজল আহমেদ, নির্বাহী সদস্য মিয়ারুল ইসলাম, রফিক উদ্দিন, সাইফুদ্দিন, পটল মিয়া, রমজান আলী, আব্দুল খালেক, মহিবুল ইসলাম, সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।